যে শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

যে শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে কোনো বাধা ছাড়াই জাহাজ চলাচল পুনরায় শুরু হলে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র । একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওয়াশিংটন আশা করছে, ইরান ও ওমান শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবে, যার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া যাবে এবং স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হতে পারবে।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রণালীটি নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং আমরা শিগগিরই একটি চুক্তির আশা করছি।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘কোনো বাধা ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর একটি চুক্তি ঘোষিত হলেই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে তার অবরোধ তুলে নেবে।’

ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পরবর্তী যেকোনো পদক্ষেপ ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর কঠোরভাবে নির্ভরশীল থাকবে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন