ফিলিস্তিনিদের নিজস্ব আবাসভূমির অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।
জর্ডানের পার্লামেন্টের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাদশাহ আবদুল্লাহ বলেন, ‘আমরা বারবার বলেছি, ফিলিস্তিনি জনগণের নিজস্ব আবাসভূমির অধিকার প্রতিষ্ঠা ছাড়া আমাদের অঞ্চলে কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা আসতে পারে না।’
তিনি আরো বলেন, ইসরাইলের লঙ্ঘন ও আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহলের বারবার আহ্বান সত্ত্বেও গাজায় মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে। একই সঙ্গে পশ্চিম তীর ও জেরুজালেমে নিরবচ্ছিন্ন হামলা চলছে।
জর্ডানের বাদশাহ বলেন, ইসরাইলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা এখনো এ অঞ্চলের ভবিষ্যৎ ও মানুষের আশার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

