আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজারবাইজানকে লক্ষ্য করে হামলার অভিযোগ প্রত্যাখান ইরানের

আমার দেশ অনলাইন

আজারবাইজানকে লক্ষ্য করে হামলার অভিযোগ প্রত্যাখান ইরানের
ছবি: সংগৃহীত।

আজারবাইজানকে ড্রোন হামলার ঘটনায় লক্ষ্যবস্তু করার কথা প্রত্যাখান করেছে ইরান। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান কখনোই আজারবাইজানকে লক্ষ্য করে হামলা চালায়নি। ইরানের তাসনিম বার্তা সংস্থা তার এ বক্তব্য প্রকাশ করেছে।

এর আগে আজারবাইজান দাবি করেছিল, ইরানের দুটি ড্রোন তাদের নাখচিভান অঞ্চলে আঘাত হেনেছে, যার মধ্যে একটি বিমানবন্দর ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে গারিবাবাদি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করি না।’

তিনি আরো বলেন, ইরানের নীতি হলো কেবলমাত্র ওইসব সামরিক ঘাঁটিতে হামলা চালানো, যেগুলো তাদের শত্রুদের—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের—এলাকায় সক্রিয় এবং যেগুলো থেকে ইরানের ওপর হামলা চালানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...