আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে আরো দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

আমার দেশ অনলাইন

ইরানে আরো দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত।

ইরানের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র পারান্দের দুটি স্কুলে আঘাত হানে। এতে ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফার্স নিউজ প্রকাশিত ছবিতে একটি শ্রেণিকক্ষের ভেতরে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার কারণে আশপাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানে। এতে অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...