মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য কলম্বিয়ার দ্বিতীয় দফার নির্বাচনের আগে লাতিন আমেরিকার দেশটিতে কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট পদপ্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লাকে সমর্থন জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, ‘এই নির্বাচনের ফলাফল কলম্বিয়ার ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এর সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেলার্দোর জীবনের অসাধারণ সাফল্য ও ব্যক্তিগতভাবে আমার প্রতি তার রাজনৈতিক সমর্থনের কারণে তার প্রতি আমার পূর্ণ ও সর্বাত্মক সমর্থন জানাতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।’
গত সপ্তাহান্তে অনুষ্ঠিত কলম্বিয়ার প্রথম দফা নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিজয়ী হন আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি বামপন্থি সিনেটর ইভান সেপেদার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


