ইউরোপীয় দেশগুলোর অভিবাসন নীতির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ। ফ্রান্সের নরম্যান্ডিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর উপকূলে অভিবাসীরা ‘আক্রমণ’ চালাচ্ছে। অভিবাসীদের ঢল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এসব দেশের সমালোচনা করেন হেগসেথ।
১৯৪৪ সালে মিত্রবাহিনী নাৎসি অধিকৃত ইউরোপকে মুক্ত করার জন্য ফরাসি সৈকতে অভিযান চালিয়েছিল। হেগসেথ বলেন, ‘দুঃখজনকভাবে, আজ ইউরোপের সৈকতে বিভিন্ন বিপজ্জনক মতাদর্শের লোক ‘আক্রমণ’ চালাচ্ছে। স্পেন, ইতালি, গ্রিস ও বুলগেরিয়ার সৈকতে নৌকা ও মানুষ এসে পৌঁছাচ্ছে। ইউরোপ এই ‘আক্রমণের’ বিরুদ্ধে কবে কিছু করবে?’
ইউরোপজুড়ে অভিবাসন একটি প্রধান রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে এবং জনমত জরিপে কঠোর অভিবাসন নীতি সমর্থনকারী দলগুলোর প্রতি সমর্থন বাড়ছে।
সূত্র: বিবিসি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


