ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার
ছবি: আলজাজিরা

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ এবং নির্বাচনের ফল প্রভাবিত করতে কোনো কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ নাকচ করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগগুলোকে ‘আরেকটি অপপ্রচার’ বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

তার দাবি, ইসরাইলের রাজনৈতিক বিরোধে কাতারকে জড়ানোর উদ্দেশ্যে এসব অভিযোগ ছড়ানো হচ্ছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ কিংবা নির্বাচনের ফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ডে অর্থায়ন করেনি দোহা।

তিনি অভিযোগ করেন, কাতারকে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধে জড়িয়ে ফেলতে এটি ‘আরেকটি অপপ্রচার অভিযান’।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন