ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান
ছবি: সংগৃহীত।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী এ প্রচেষ্টা নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চলতি মাসে দুবার ইরান সফর করেছেন। অগ্রগতির সম্ভাবনা না থাকলে তিনি কেন দুবার সেখানে যেতেন—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, পরিস্থিতি নিয়ে পাকিস্তান আশাবাদী, তবে সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ সফরে আসিম মুনিরের সঙ্গে ছিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। তারা ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠককে ইতিবাচক উল্লেখ করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের হস্তক্ষেপ ছাড়াই সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে পাকিস্তান এ মধ্যস্থতা উদ্যোগ চালিয়ে যাচ্ছে। গত এপ্রিল মাসে ইসলামাবাদের উদ্যোগে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমঝোতার প্রচেষ্টা এখনো থমকে রয়েছে।

গত ২৬ অক্টোবর ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়। সৌদি আরবও সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে নৌনিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের মধ্যে আঞ্চলিক দেশগুলোর এ উদ্যোগকে সংঘাত এড়ানো এবং কূটনৈতিক সমাধানের পথে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে আইএসপিআর মহাপরিচালকের ভাষায়, শান্তি প্রক্রিয়ায় এখনো কিছু শক্তিশালী পক্ষের বাধা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন