আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের কঠোর বার্তা, যুদ্ধ চলবে তবে...

আমার দেশ অনলাইন

ইরানের কঠোর বার্তা, যুদ্ধ চলবে তবে...

মার্কিন–ইসরায়েলি হামলার বিরুদ্ধে চলমান যুদ্ধে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে কোনো আক্রমণ না হওয়ার আন্তর্জাতিক গ্যারান্টি—এই দুই শর্ত সামনে এনে যুদ্ধ অবসানের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দাবি তুলে ধরেন।

পেজেশকিয়ান লেখেন, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং “অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত” করেছেন।

বিজ্ঞাপন
0df63d8b-3947-4d76-be14-1f2f33317862

তিনি আরও বলেন, এই যুদ্ধের অবসান একটাই পথে সম্ভব—ইরানের বৈধ অধিকার স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি। জায়নিস্ট সরকার ও যুক্তরাষ্ট্রই এই আগুন জ্বালিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই শর্ত যুদ্ধ রাজনৈতিকভাবে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রচেষ্টায় নতুন চাপ সৃষ্টি করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন