মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত ইরান: রুবিও

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত ইরান: রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি (সংগৃহীত)

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত। কিন্তু তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিপাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কট্টরপন্থি ধর্মগুরুদের মাধ্যমে ইরান পরিচালিত হয়। তারা অর্থনৈতিক বিষয়ে উদাসীন। তারা তাদের দেশকে ধ্বংস করছে। অথচ ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত।’

বিজ্ঞাপন

রুবিও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হওয়ার সুযোগ কাজে না লাগিয়ে তারা তাদের অর্থ হিজবুল্লাহ, হামাস, হুতিদের দিচ্ছে। তারা শিয়া মিলিশিয়াদের দিচ্ছে।’

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। ভাবুন তো তারা বিশ্বের কী সর্বনাশ করবে।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন