ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রত্যেক উত্তরসূরির পেছনে ধাওয়া করবে ইসরাইল। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে এই হুমকি দিয়েছে ইসরাইলি বাহিনী। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন খামেনি।
সামাজিক মাধ্যমে ফার্সি ভাষায় দেওয়া পোস্টে বলা হয়, উত্তরসূরি নিয়োগে যারা কাজ করবেন, তাদের পেছনেও ছুটবে ইসরাইলি বাহিনী।
বিজ্ঞাপন
ইরানের আইন অনুসারে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল যত দ্রুত সম্ভব নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। এই প্যানেল সম্পূর্ণ শিয়া ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত হয়। এই প্যানেলের সদস্যরা প্রতি আট বছর পরপর জনগণের ভোটে নির্বাচিত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সৌদি, কাতার ও কুয়েতে নতুন করে ইরানের হামলা