৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের জেরে সুনামির কোনো হুমকি আছে কিনা তা মূল্যায়ন করেছে দেশটির দুর্যোগ সংস্থা।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকা উচিত। কারণ তীব্র এবং অস্বাভাবিক স্রোত বিপদ ডেকে আনতে পারে। নিউজিল্যান্ডের সরকারি ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জিওনেট জানিয়েছে, ৪ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ ভূমিকম্প অনুভব করেছেন।

নিউজিল্যান্ড ভূমিকম্পগতভাবে সক্রিয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশকে ঘিরে রেখেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন