আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১

লেবাননজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, শুক্রবারের হামলায় আরো অনেকে আহত হয়েছে।

শুক্রবার দক্ষিণ লেবাননের সিডনের পূর্ব উপকণ্ঠে একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে কমপক্ষে আটজন নিহত এবং নয়জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

নিকটবর্তী ইরকি গ্রামে মোহাম্মদ তাকি নামে এক ব্যক্তি তার ৬ থেকে ১৩ বছর বয়সি চার মেয়েকে দাফন করেছেন। তিনি বলেন, ‘আমি চার মেয়ে হারিয়েছি। আমার আর কোনো মেয়ে নেই।’ তিনি আরো বলেন, একই হামলায় তিনি তার বাবা-মা, ভাই, ভাগ্নে এবং শ্যালককেও হারিয়েছেন।

টায়ার জেলার ক্লেইলেহ শহরে উদ্ধারকারী দল শনিবার ভোরে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দুটি রাশ উদ্ধার করেছে।

বাতিহ জেলার কাফারতাবনিত এবং আরনুন শহরের মধ্যবর্তী এলাকায় ইসরাইলি ড্রোন হামলয় একজন নিহত হয়। বিনতে জাইল জেলার ইয়াতের শহরে ইসরাইলি বিমান হামলায় নিহত হয় আরো একজন।

পূর্ব লেবাননের কেন্দ্রীয় বেকা উপত্যকায়, বার ইলিয়াস শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় দুজন নিহত হয়।

রাজধানী বৈরুতের জান্নাহ এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে একজন।

দক্ষিণ লেবাননের হাসবায়া জেলার শেবা শহরে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত হয়।

এছাড়া নাবাতিহ আল-ফাওকা শহরে তার বাড়িতে ইসরাইলি হামলায় নিহত হয় আরো একজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...