ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বললেন, ‘চুক্তি এখনো সম্ভব’

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বললেন, ‘চুক্তি এখনো সম্ভব’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফাইল ছবি

ইরানের ওপর নতুন করে হামলা এবং দেশটির বন্দরে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর পরও যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’

ট্রাম্প আরো বলেন, ‘দুই দিন আগেই তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছিল। কিন্তু পরে তারা বলল, ‘ওহ, আমরা এই চুক্তিটি করতে পারছি না। আমাদের এটি নিয়ে আরো আলোচনা করতে হবে।’

এর আগে গতকাল দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। এর মধ্যেই ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প।

তার দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। সেখানে নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থও নেওয়া হবে।

আজ ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভবত এটা পরিচালনাও করব। আমরা প্রণালির অভিভাবক হব। এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’

ট্রাম্প বলেন, এই দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রকে 'অনেক অর্থ' দেওয়া উচিত। কারণ, এই নৌপথ ব্যবহারকারী দেশগুলো ধনী। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনা মূল্যে এই সেবা আশা করা তাদের উচিত নয়।

সূত্র: এএফপি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...