আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধ: সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ: সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছে আরব ও বিভিন্ন মুসলিম দেশুগুরোর পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে একথা জানায়। আজ বুধবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয় জানায়, এই বৈঠকের লক্ষ্য হলো অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে বজায় রাখতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়কে আরো গভীর করা।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর, তেহরান উপসাগরীয় রাষ্ট্র, ইসরাইল এবং অঞ্চলজুড়ে মার্কিন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকট তৈরি করেছে। ইরানি হামলার কারণে দুবাই ও দোহাসহ উপসাগরীয় বিমানবন্দরগুলোতে বিমান চলাচল প্রায়ই ব্যাহত হচ্ছে।

মঙ্গলবারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়া, আলজেরিয়া, ইরাক, বসনিয়া হার্জেগোভিনা, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে এ বিষয়ে কথা বলেন।

সূত্র: আরব নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন