ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে নিজের ব্যক্তিগত বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে ট্রাম্প বিষয়টি স্মরণ করিয়ে দেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর আপত্তির মুখেও এরদোয়ানের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রির ইস্যুটিকে আবারও নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এলেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

