সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।
পোস্টে তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী সফলভাবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করেছে।’
এর আগেও সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার ও বুধবার চালানো পৃথক এসব হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের সবাই বিদেশি নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। হামলায় আহত হয়েছেন আরো ৩৬ জন।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং বুধবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


