দাবি না মানলে ইরানের অস্তিত্ব মুছে ফেলার হুমকি ট্রাম্পের

দাবি না মানলে ইরানের অস্তিত্ব মুছে ফেলার হুমকি ট্রাম্পের
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের দাবি না মানলে ইরানের অস্তিত্ব মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। শুক্রবার নিউইয়র্কের সিরাকিউসে এক নির্বাচনি সমাবেশে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প বলেন, তিনি শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের ‘মীমাংসা করবেন এবং জয়ী হবেন। তিনি আবার দাবি করেন যে, যেভাবেই হোক না কেন খুব শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে।

বিজ্ঞাপন

তিনি ইরানের প্রতি হুমকি দিয়ে বলেন, ‘হয় তারা আমাদের সব দাবি মেনে নেবে, নতুবা তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না।’

ইরান ও ইউক্রেন সংঘাত সমাধানের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন