‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তার দাবি, দেশটিকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করতে হামাস, কাতার ও ইরান বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে।

তেল আবিবের রাইখম্যান ইউনিভার্সিটিতে আয়োজিত আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী সম্মেলনে তিনি এসব কথা বলেন। লাপিদ বলেন, ‘হামাস, কাতার ও ইরান সব সময়ই চেয়েছে আমরা যেন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আর এখন বিশ্বই আমাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি এ প্রসঙ্গে হেগে গ্রেপ্তারি পরোয়ানা জারি, নেদারল্যান্ডসের বিমানবন্দরে ইসরাইলিদের লাগেজ তল্লাশি, আয়ারল্যান্ডে ফুটবল নিয়ে বিতর্ক, ইউরোভিশন বয়কট এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতার সময় প্রতিনিধিদের সভাকক্ষ ত্যাগ করার মতো ঘটনাগুলোর কথা উল্লেখ করেন।

লাপিদ বলেন, ‘তারা বছরের পর বছর ধরে এ নিয়ে কাজ করেছে, আর এখন সেটিই বাস্তবে ঘটছে। এগুলো এমন কিছু নয়, যা হঠাৎ আমাদের ওপর এসে পড়েছে। এটি ছিল তাদের পরিকল্পনা। শুরু থেকেই এটিই ছিল তাদের লক্ষ্য।’

সাবেক প্রধানমন্ত্রী লাপিদ ইসরাইলের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে নেতানিয়াহু সরকারের সমালোচনা করে আসছেন।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন