চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার: চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার: চীনা পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও চীনের একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে একথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, দুই দেশের মধ্যে সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে বোঝাপাড়া প্রতিষ্ঠা করা প্রয়োজন। খবর হিন্দুস্তান টাইমসের।

সোমবারের বৈঠকে দুই দেশের সীমান্ত এবং দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা করেন তারা। এই আলোচনার লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা।

বিজ্ঞাপন

দিল্লিতে আয়োজিত ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণতা এবং পারস্পরিক সুবিধার নীতি বজায় রাখতে প্রস্তুত চীন।

তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে সকল স্তরে বিনিময় এবং সংলাপ পুনরায় শুরু হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সহযোগিতার দিকে ফিরে আসছে। এছাড়া ভারত ও চীন যেন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেদের শক্তিশালী করার ক্ষেত্রে উদাহরণ স্থাপন করার ওপর জোর দেন তিনি।

অন্যদিকে, এস জয়শঙ্কর বলেন, অর্থনীতি, বাণিজ্য, তীর্থযাত্রা, মানুষে মানুষে যোগাযোগ, নদীর তথ্য শেয়ার এবং সীমান্ত বাণিজ্যসহ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে।

তিনি আরো বলেন, এই আলোচনা ভারত ও চীনের মধ্যে একটি স্থিতিশীল, সহযোগিতামূলক এবং ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে।

সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা হ্রাস করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী সোমবার দুই দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান। এই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে ২৪তম দফা সীমান্ত আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করবেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন