আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে দক্ষিণ কোরিয়া

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে দক্ষিণ কোরিয়া
ছবি: সংগৃহীত।

দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশগুলোকেও অংশ নেওয়ার আহ্বান জানানোর পর সিউল এ বিষয়ে ভাবছে। খবর মিডল ইস্ট আইয়ের

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ট্রাম্প সামাজিক মাধ্যমে যে মন্তব্য করেছেন তা তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি জানান, জ্বালানি পরিবহন রুটের নিরাপত্তা নিশ্চিত করতে সিউল বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে সামগ্রিকভাবে পর্যালোচনা করছে।

শনিবার ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় অনেক দেশ সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে। তিনি আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশও ওই এলাকায় জাহাজ পাঠাবে।

তবে জাপানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার জানান, এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে টোকিও এখনো উচ্চ মাত্রার সতর্ক অবস্থান বজায় রেখেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন