ফিলিস্তিনিদের নিয়োগের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে সিলগালা

ফিলিস্তিনিদের নিয়োগের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে সিলগালা

দুই ফিলিস্তিনিকে নিয়োগ দেওয়ার অভিযোগে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ক্যাফে বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ। পুলিশ জানায়,অবৈধভাবে নিয়োগ দেওয়ার দায়ে ৩০ দিনের জন্য ক্যাফেটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৭ জুলাই) পুলিশ ক্যাফের সব কার্যক্রম বন্ধ করে শাটার নামিয়ে দেয়। পরে কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০ দিনের জন্য সিলগালা করা হয় ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গত ১৮ জুলাই ক্যাফেতে তল্লাশি চালানোর সময় তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশকারী দুই ফিলিস্তিনিকে খুঁজে পেয়েছে। এদের একজন হেব্রনের বাসিন্দা এবং অপরজন বেইত উলার বাসিন্দা। দুজনের বয়স ২০ বছর।

ওই দিনই পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। আর এ সময় বিশ্ববিদ্যালয়ের দায় নিয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ। প্রাথমিক তদন্তে তেলআবিব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সুপারিশ আসে। এরপরই আজ আবার ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন