মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ইরানকে নির্ধারিত সময়সূচির আগেই এমনভাবে ধ্বংস করা হচ্ছে, যা আগে কেউ কখনো দেখেনি।
ট্রাম্প বলেন, ‘ইরানকে ধ্বংস করা হচ্ছে। ইরানের এখন কোনো বিমানবাহিনী নেই, কোনো বিমান প্রতিরক্ষাব্যবস্থা নেই।’
যুক্তরাষ্ট্রের জনগণ ইরান যুদ্ধকে সমর্থন করে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও জনমত জরিপ বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে চারজনেরও বেশি মার্কিন নাগরিক এই হামলার বিরোধিতা করেছেন, যেখানে প্রায় এক-চতুর্থাংশ হামলার পক্ষে মত দিয়েছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী হামলা শুরু করার পর বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসস যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। এতে ১,২৮২ জন অংশ নেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে দেশটির জনমত বিভক্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে চারজনেরও বেশি মার্কিন নাগরিক এই হামলার বিরোধিতা করেছেন, যেখানে প্রায় এক-চতুর্থাংশ হামলার পক্ষে মত দিয়েছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী হামলা শুরু করার পর বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসস যৌথভাবে এ জরিপ পরিচালনা করে। এতে ১,২৮২ জন অংশ নেন।
ফলাফলে দেখা যায়, ৪৩ শতাংশ উত্তরদাতা ইরানে মার্কিন হামলার বিরোধিতা করেছেন। বিপরীতে ২৭ শতাংশ হামলার পক্ষে মত দেন। এ ছাড়া ২৯ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত বলে জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ভারতের বন্দর ব্যবহার করছে কি না