ইরাকে অস্ত্র সমর্পণে সশস্ত্র গোষ্ঠীগুলোকে চূড়ান্ত সময়সীমা সরকারের

ইরাকে অস্ত্র সমর্পণে সশস্ত্র গোষ্ঠীগুলোকে চূড়ান্ত সময়সীমা সরকারের
ছবি: সংগৃহীত।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি বৃহস্পতিবার সশস্ত্র গোষ্ঠীগুলোকে রাষ্ট্রের কাছে অস্ত্র সমর্পণের জন্য নতুন সময়সীমা হিসেবে আগামী বছরের ৩০ জুন নির্ধারণ করেছেন।

বিজ্ঞাপন

দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ হওয়ার পর তিনি এ ঘোষণা দেন।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে ৩০ সেপ্টেম্বরের সময়সীমা থেকে সরে আসার পর জায়েদি এক বিবৃতিতে বলেন, ‘রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রের বিষয়টি সমাধানের জন্য ১ অক্টোবরকে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও সম্মত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন