মেক্সিকোতে ঘূর্ণিঝড়ে মৃত বেড়ে ৪

মেক্সিকোতে ঘূর্ণিঝড়ে মৃত বেড়ে ৪
ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের আঘাতে সৃষ্ট ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে মৃত বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাজা ক্যালিফোর্নিয়ার সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। ঝড়ের কারণে সৃষ্ট বন্যার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন