
টাইফুন ডলফিনের তাণ্ডবে বিদ্যুৎহীন ৫০ হাজারের বেশি ভবন
জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারে শক্তিশালী টাইফুন ডলফিনের তাণ্ডবে অন্তত ছয়জন আহত হয়েছেন। ঝড়ের প্রভাবে দেশটির ৫০ হাজারের বেশি ভবন বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একই সঙ্গে টাইফুনটির সম্ভাব্য আঘাত মোকাবিলায় চীনের পূর্ব উপকূলে বন্দর ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং জারি করা হয়























