মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়ে যাওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। জরুরি মজুত থেকে তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্তও দামে চাপ তৈরি করেছে বলে জানিয়েছে রয়টার্স।
সোমবার গ্রিনিচ মান সময় ভোর সাড়ে ৪টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১ দশমিক ১৮ ডলারে নেমে আসে। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ০৩ শতাংশ কমে ৯০ দশমিক ১২ ডলারে দাঁড়ায়।
মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি ২৪ সেপ্টেম্বর এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়ে যায়। এতে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।
এর পাশাপাশি জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়তে সম্মত হয়েছে জি-৭ দেশগুলো।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, এ দুটি বিষয় আপাতত তেলের দাম কমিয়ে রাখার জন্য যথেষ্ট। তবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় আরো ক্ষয়ক্ষতির ঝুঁকি এখনো রয়েছে।
তিনি বলেন, ‘এ দুটি বিষয় আপাতত দাম কমিয়ে রাখার জন্য যথেষ্ট। তবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় আরো ক্ষয়ক্ষতির ঝুঁকি এখনো কাটেনি।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

