বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

ইরান ও হুথিদের হামলার আশঙ্কায় বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

দূতাবাসের এক সতর্কবার্তায় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানানো হয়েছে। ইরান ও ইয়েমেনের হুথিদের সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়।

এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক স্থাপনাগুলোতে পৃথক দুটি হামলা চালায় ইরান। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করল মার্কিন দূতাবাস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন