চুক্তিতে জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

চুক্তিতে জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

কাতারে ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তিতে ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবশ্যই অবমুক্ত করতে হবে।

সূত্র জানায়, তেহরানের অবস্থান হলো সমঝোতা স্মারক ঘোষণার সময় এই অর্থের অর্ধেক অর্থাৎ, ১২ বিলিয়ন ডলার অবমুক্ত করতে হবে। বাকি অংশ ফেরত দিতে হবে ৬০ দিনের মধ্যে।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থাটি জানায়, ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বকর কালিবাফ এই দাবি বাস্তবায়নের একটি পদ্ধতির বিষয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য কাতারে গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন