আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না জার্মানি ও গ্রিস

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না জার্মানি ও গ্রিস

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়েছে জার্মানি ও গ্রিস। খবর আলজাজিরার

জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের সঙ্গে ন্যাটো প্রতিরক্ষা জোটের কোনো সম্পর্ক নেই। তাই জার্মানি এ যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খোলা রাখার উদ্যোগেও যুক্ত হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, “যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন কোনো ধরনের অংশগ্রহণ হবে না—এমনকি সামরিক উপায়ে হরমুজ প্রণালী খোলা রাখার প্রচেষ্টাতেও নয়।”

অন্যদিকে গ্রিসের সরকারী মুখপাত্র পাভলোস মারিনাকিস জানিয়েছেন, গ্রিসও হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগিতার আহ্বান জানালেও ইউরোপের বেশ কয়েকটি দেশ এতে অনীহা দেখাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন