আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের সামরিক মহাকাশ স্থাপনা ধ্বংসের দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইরানের সামরিক মহাকাশ স্থাপনা ধ্বংসের দাবি ইসরাইলের
ছবি: সংগৃহীত।

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সামরিক মহাকাশ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর আলজাজিরার

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তেহরানের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ হামলা’ চালিয়ে এমন একটি কমপাউন্ড ধ্বংস করা হয়েছে, যেখানে উপগ্রহ আক্রমণ সক্ষমতা তৈরির কাজ চলছিল।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, নির্ভুল সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমানবাহিনী ওই স্থাপনাটি “ধ্বংস করে দিয়েছে”, যা ইসরাইলের উপগ্রহ এবং বিশ্বের অন্যান্য দেশের মহাকাশ সম্পদের জন্য হুমকি ছিল।

ইসরাইলি বাহিনীর দাবি, ওই কমপাউন্ডে ইরানের সামরিক মহাকাশ কর্মসূচির বিভিন্ন প্রকল্প পরিচালিত হচ্ছিল। এর মধ্যে ‘চামরান–১’ উপগ্রহ তৈরির কাজও ছিল। এই উপগ্রহটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ তৈরি করে এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এটি মহাকাশে উৎক্ষেপণ করে।

এছাড়া গত সপ্তাহে তেহরানে ইরান স্পেস অর্গানাইজেশনের আরেকটি মহাকাশ-সংক্রান্ত গবেষণা স্থাপনাতেও হামলা চালানো হয়েছিল বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন