আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্র–ইসরাইল শিক্ষা পেয়েছে, ইরান যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আব্বাস আরাগচি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র–ইসরাইল শিক্ষা পেয়েছে, ইরান যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আব্বাস আরাগচি
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে একটি ভালে শিক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর পাশাপাশি যতদূর প্রয়োজন যুদ্ধ চালিয়ে যেতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

আরাগচি বলেন, তেহরান দেখিয়ে দিয়েছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত—সেটা যত দূর প্রয়োজন হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এখন তারা (যুক্তরাষ্ট্র–ইসরায়েল) একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝেছে, তারা কেমন জাতির বিরুদ্ধে লেগেছে। ইরানিরা এমন এক জাতি যারা আত্মরক্ষা করতে দ্বিধা করে না; যারা প্রস্তুত থাকে যে কোনো স্থানে যুদ্ধ চালিয়ে যেতে যত দূর পর্যন্ত তা প্রয়োজন হয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন