ভারত সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, পেলেন লালগালিচা সংবর্ধনা

বাসস

ভারত সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, পেলেন লালগালিচা সংবর্ধনা
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে বৃহস্পতিবার লালগালিচা সংবর্ধনা দিয়েছে ভারত। জ্বালানি-নির্ভর ভারতের সঙ্গে তেল রফতানিকারক দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রড্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন।

বিজ্ঞাপন

বিশ্বের মোট অপরিশোধিত তেলের মজুদের প্রায় ১৭ শতাংশের অধিকারী ভেনেজুয়েলার নেতৃত্ব দিচ্ছেন রড্রিগেজ। গত জানুয়ারিতে সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর তিনি দায়িত্ব নেন।

বৈঠক শুরুর আগে নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসের বাইরে মোদির সঙ্গে করমর্দন করেন রড্রিগেজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, ‘মোদির সঙ্গে এই আলোচনা দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করবে।’

এমন এক সময়ে রড্রিগেজ এই ভারত সফর করছেন, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবিলায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়াচ্ছে।

বুধবার ভারতে পৌঁছানোর পর রড্রিগেজ জানান, তিনি খুবই ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছেন।

ভেনেজুয়েলার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সামনে অত্যন্ত ফলপ্রসূ একটি কর্মসূচি রয়েছে। আমি এমন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই, যা ভেনেজুয়েলার জনগণের সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো পূরণে সহায়তা করবে।’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...