ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তারা বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।
তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়, এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি।
ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন যে তারা কেবল তখনই আক্রমণ বন্ধ করবে যদি ইসরাইল একই কাজ করে।
এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর।’ পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে ইসরাইল ও ইরানের প্রতি আহ্বান জানান তিনি। খবর স্কাই নিউজ।
ট্রাম্প বলেন, ‘দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


