যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধবাদী নীতির নিন্দা আরাগচির

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধবাদী নীতির নিন্দা আরাগচির

মধ্যপ্রাচ্যে অবৈধ সম্প্রসারণবাদ ও যুদ্ধবাজ নীতির নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ভারতের নয়াদিল্লিতে ব্রিকস জোটের এক বৈঠকে তার দেশের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার ওপর আলোকপাত করেন তিনি। বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা সব পক্ষের জন্যই ক্ষতিকর, এমনকি আগ্রাসনকারীদের জন্যও।

তিনি বলেন, ‘আপনারা সবাই যেমন দেখেছেন, এক বছরেরও কম সময়ের মধ্যে আমার দেশ দুবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নৃশংস ও বেআইনি আগ্রাসনের শিকার হয়েছে।’

বিজ্ঞাপন

আরাগচি বলেন, ‘আমার জনগণের ওপর এই হামলাগুলোকে এমন সব মিথ্যা দাবির মাধ্যমে ন্যায্যতা দেওয়ার চেষ্টা হয়েছে, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থার সুচিন্তিত মূল্যায়নের পরিপন্থি।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সত্যিটা হলো, মধ্যপ্রাচ্যের অন্যান্য অনেক স্বাধীন দেশের মতো ইরানও অবৈধ সম্প্রসারণবাদ ও যুদ্ধবাদী নীতির শিকার। এগুলো অত্যন্ত কদর্য বিষয়, আজকের বিশ্বে যার কোনো স্থান নেই।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন