রাজনৈতিক বিশ্লেষক

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক ‘উদ্বেগজনক ও বিপজ্জনক’

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক ‘উদ্বেগজনক ও বিপজ্জনক’
বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ‘বড় ধরনের ফাটল’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক হারলান উলম্যান। এর ফলে দুই দেশের সম্পর্ক এখন ‘উদ্বেগজনক’ ও ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে।

কৌশলগত পরামর্শদাতা প্রতিষ্ঠান 'দ্য কিলওয়েন গ্রুপ'-এর চেয়ারম্যান উলম্যান আল-জাজিরাকে বলেন,‘নেতানিয়াহু প্রচণ্ড ক্ষুব্ধ। তিনি এই চুক্তিটি ভেঙে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন।’

বিজ্ঞাপন

নেতানিয়াহু প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করা থেকে বিরত থাকলেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং পর্যবেক্ষকদের মতে, চুক্তিটি নিয়ে ইসরাইলি নেতা ভীষণ ক্ষুব্ধ।

তিনি মনে করছেন, এই চুক্তির কারণে আগামী অক্টোবরের নির্বাচনে তার জয়ী হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে।

উলম্যান আরো বলেন, ‘ট্রাম্প যেভাবে নেতানিয়াহুকে ইঙ্গিত করে কথা বলছেন এবং বোঝাচ্ছেন যে সমস্ত সিদ্ধান্ত ট্রাম্প নিজেই নিয়ন্ত্রণ করছেন তাতে এই শরতের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর বিরোধী প্রার্থীর পক্ষে জনসমর্থন বাড়ার সুযোগ তৈরি হচ্ছে।’

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন