হরমুজে অচলাবস্থায় রেকর্ড গতিতে কমছে তেলের মজুত: আইইএ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজে অচলাবস্থায় রেকর্ড গতিতে কমছে তেলের মজুত: আইইএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট অচলাবস্থার ফলে ২০২৬ সালজুড়ে বিশ্বব্যাপী তেলের সরবরাহ দৈনিক ৩৯ লাখ ব্যারেল কমে যাবে। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

তেল বাজার নিয়ে তাদের সবশেষ প্রতিবেদনে আইইএ বলেছে সংস্থাটি আরো জানায়, এই বছর বিশ্বব্যাপী তেলের চাহিদা দৈনিক ৪ লাখ ২০ হাজার ব্যারেল কমবে। আইইএ বলছে, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার ১০ সপ্তাহেরও বেশি সময় পর, হরমুজ প্রণালি দিয়ে ক্রমবর্ধমান সরবরাহ ঘাটতির কারণে বিশ্বব্যাপী তেলের মজুত রেকর্ড গতিতে কমে যাচ্ছে।’

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ‘অব্যাহত অচলাবস্থার মধ্যে দ্রুত হ্রাস পাওয়া মজুত ভবিষ্যতে তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে।’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...