ভাঙ্গায় মোটরসাইকেল প্রতিযোগিতা করতে এসে দুই যুবক নিহত

ভাঙ্গায় মোটরসাইকেল প্রতিযোগিতা করতে এসে দুই যুবক নিহত
ছবি: আমার দেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড গোলচত্বরের এক্সপ্রেসওয়েতে সোমবার রাত সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে এসে দুই যুবক নিয়ত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পৃথক দুটিমোটরসাইকেলের থাকা অপর দুই বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে বলে আমার দেশকে জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিনিয়া রহমান জানান।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল। আরেকজন হলেন পার্শ্ববর্তী উপজেলা নগরকান্দার জিয়াখুলি গ্রামের শাহাদাত সরকারের ছেলে স্বাধিন।

বিজ্ঞাপন

গুরুত্বর আহতরা হলেন জিয়াখুলি গ্রামের রহমান মাতব্বরের ছেলে নাসিম মাতুব্বর। ভাঙ্গা উপজেলার পৌরসদরের ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চার বন্ধুর সঙ্গে কথা হয় ভাঙ্গা বিশ্বরোড এক্সপ্রেস ওয়েতে তারা ঘুরতে আসবেন। কথা মতো জিয়া খুলি এলাকা থেকে স্বাধীন ও তার বন্ধু নাসিম এবং ভাঙ্গা পৌরসভা এজাজুল তার বন্ধু রাজন পৃথক দুটি মোটরসাইকেল নিয়ে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ছুটে আসেন। চার বন্ধু মিলে কিছু সময় এক্সপ্রেসও এলাকায় অবস্থান করেন। কথা মত দুটি মোটরসাইকেলে চার বন্ধু এক্সপ্রেসওয়ের একই লেনে মোটরসাইকেল প্রতিযোগিতা ফুর্তি হাকিয়ে করতে থাকে। কিন্তু বিধিবাম। মোটরসাইকেল রেস চলাকালীন সীমাহীন গতিতে এক্সপ্রেসওয়ে সড়কে ছুটে চলার একপর্যায়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন। একই ঘটনায় দুটি মোটরসাইকেল আরোহী দুই বন্ধু গুরুতর আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার কর্মকর্তা ওসি তৌহিদ আহমেদ জানান, দুই বন্ধু মিলে বেপরোয়া গতিতে এক্সপ্রেসওয়ে সড়কে মোটরসাইকেল চালাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আইনি প্রক্রিয়া শেষে দুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন