পরিবেশ অধিদপ্তরের অভিযানে

ফরিদপুরে ৩ ভাটা ধ্বংস, ৫ ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ফরিদপুরে ৩ ভাটা ধ্বংস, ৫ ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা
ছবি: আমার দেশ

পাবনার ফরিদপুরে ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে

পরিবেশে অধিদপ্তর। অভিযানে ৩টি ইটভাটা ধ্বংস এবং ৫টি ভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল- ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভাঙাদহ এলাকার এম জেড এইচ ব্রিকস, সুইচগেট এলাকার এম জেড ব্রিকস এবং নেচড়াপাড়া এলাকার এম জেড আই ব্রিকসের চিমনিসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এম আর এ ব্রিকসকে ৮ লাখ, এম এ এস ব্রিকসকে ৭ লাখ টাকা, এন এইচ ব্রিকসকে ৫ লাখ, ডাবল এইচ ব্রিকসকে ৫ লাখ এবং এম জেড আই ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের

সহকারী পরিচালক মো. ইউসুফ আলী, পরিদর্শক মো. আব্দুল মমিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ও ৬ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাগুলো চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন