গাজায় ব্যর্থ ইসরাইল, স্বীকার করলেন তিন মন্ত্রী

গাজায় ব্যর্থ ইসরাইল, স্বীকার করলেন তিন মন্ত্রী

গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে ব্যর্থতার দায় স্বীকার করে তিনজন ইসরাইলি মন্ত্রী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, এ পর্যন্ত এই অভিযান বাস্তবিক কোনো ফলাফল দিতে পারেনি। যুদ্ধ অবসানের জন্য হয় সামরিক কৌশলের পরিবর্তন আনতে হবে অথবা বন্দি বিনিময় নিয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে হবে।

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, গাজায় যুদ্ধ চলমান থাকা এবং ফিলিস্তিনি প্রতিরোধের কারণে তেলআবিবের ক্ষয়ক্ষতি বেড়েই চলায় মন্ত্রীরা এই মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

চ্যানেলটি ওই মন্ত্রীদের উদ্ধৃত করে বলেছে, আমরা গাজায় যা করেছি, তাত্ত্বিকভাবে তার সম্ভাবনা থাকলেও, বাস্তবে কোনো ফল আনেনি। চ্যানেল ১২ সংশ্লিষ্ট মন্ত্রীদের নাম প্রকাশ করেনি।

এদিকে একই চ্যানেলের অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা-তে যুক্ত ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে আলোচনা স্থবির হয়ে আছে। আমেরিকানরা খুব উৎসাহী, কিন্তু আলোচনার অগ্রগতি আশানুরূপ নয়।

তারা আরো বলেন, যারা মনে করেন, ইরানে হামলার পর হামাস তড়িঘড়ি করে চুক্তিতে যাবে, তারা আসলে হামাসের প্রকৃতি সম্পর্কে কিছুই বোঝেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন