পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের নির্মাণ পরিকল্পনা অনুমোদন ইসরাইলের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের নির্মাণ পরিকল্পনা অনুমোদন ইসরাইলের

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবৈধ ইহুদী বসতি স্থাপনকারীদের জন্য নির্মাণ পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। একটি ইহুদি স্কুল সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনিরা বলছেন, চুক্তি লঙ্ঘন করে এই অনুমোদন দেওয়া হয়েছে।

ইসরাইলের অর্থমন্ত্রী এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। এর একদিন আগে তিনি জানিয়েছিলেন, হেবরনের কেন্দ্রস্থলের আশেপাশে নির্দিষ্ট পরিকল্পনা ও নির্মাণের ওপর ফিলিস্তিনি পৌরসভার নিয়ন্ত্রণ বাতিল করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। উগ্র ইহুদি বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে অগ্নিসংযোগ, কৃষিজমি দখল এবং মসজিদে হামলা চালাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, এসব সহিংসতা ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের মূল হাতিয়ারে পরিণত হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন