ইসরাইলে রাতভর ইরানের হামলা, আহত ৩০

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলে রাতভর ইরানের হামলা, আহত ৩০

ইসরাইলে শুক্রবার রাতভর হামলা চালিয়েছে ইরান। নাজারেথের কাছে অবস্থিত জারজির গ্রাম ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সরকারি টেলিভিশন কান নিউজ জানায়, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ১২ এবং ১৩ বছর বয়সি দুটি শিশুও রয়েছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়িঘর। এছাড়া বেশ কিছু যানবাহনে আগুন লেগে যায়।

শুক্রবার রাত ২টা ৩০ মিনিটের দিকে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইরানের পাশাপাশি লেবাননের সীমান্তের উত্তর থেকে হিজবুল্লাহও হামলা চালায়।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনায় পাল্টা হামলায় চালিয়ে যাচ্ছে ইরান।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন