আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। আবুধাবি কর্তৃপক্ষ জানায়, আল বাহিয়াহ এলাকায় হামলার শিকার হয় একটি বেসামারিক গাড়ি। এতে একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জনসাধারণকে কেবল সরকারের দেওয়া উৎস থেকে তথ্য সংগ্রহ করতে এবং গুজব বা যাচাই না করা তথ্য এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, নিরাপত্তা সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ড্রোন–সংক্রান্ত একটি ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।
ফ্লাইট সম্পর্কিত খবরের জন্য বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে ভ্রমণকারীদের ।
২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
সূত্র: গালফ নিউজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি ইসরাইলের