আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় নাগরিক আহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় নাগরিক আহত
আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় নাগরিক আহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। আবুধাবি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে আল–জাজিরা।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমিরাতি মিডিয়া অফিস জানিয়েছে, আবুধাবির আল শাওয়ামেখ এলাকায় এ ঘটনা ঘটে। আমিরাতের প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দিলেও এর খণ্ডিতাংশ নিচে পড়লে ওই ব্যক্তি আহত হন। তিনি ভারতীয় নাগরিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...