পরমাণু হামলার হুমকি সহ্য করা হবে না: মোদির হুঁশিয়ারি

পরমাণু হামলার হুমকি সহ্য করা হবে না: মোদির হুঁশিয়ারি

ভারতের স্বাধীনতা দিবস আজ। দিবসটি উপলক্ষে রাজধানী দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত আর পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো হুমকি সহ্য করবে না। খবর হিন্দুস্তান টাইমসের।

মোদি বলেন, ‘পরমাণু ব্ল্যাকমেল দীর্ঘদিন ধরে চলছে, তবে তা আর সহ্য করা হবে না। যদি আমাদের শত্রুরা এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখে, আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব শর্তে, তাদের পছন্দমতো সময়ে এবং তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের মাধ্যমে জবাব দেবে। আমরা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।’

বিজ্ঞাপন

এরআগে যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছিলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হবে।

পাকিস্তানের সেনাপ্রধানের এমন বক্তব্যের জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী।

ভাষণে পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুরের’ সাফল্যের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন তিনি। বলেন, এই মিশনে পাকিস্তানের ভূখণ্ডের গভীরে আঘাত করেছে ভারত এবং দেশের শত্রুদের একটি শক্তিশালী বার্তা দিয়েছে সেনাবাহিনী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সাহসী সেনাদের বীরত্বকে আমি অভিবাদন জানাই। অপারেশন সিঁদুরের মাধ্যমে আমাদের সেনারা শত্রুদের কল্পনাতীত জবাব দিয়েছেন। গত ২২ এপ্রিল সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসীরা নিরীহ সাধারণ মানুষকে তাদের ধর্ম জিজ্ঞেস করে টার্গেট করে হত্যা করে। গোটা দেশ এতে ক্ষুব্ধ হয়ে উঠেছিল।’

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরো বলেন, ‘পাকিস্তানে আমাদের সশস্ত্র বাহিনীর ধ্বংসযজ্ঞ এতো ব্যাপক ছিলো যে, প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে।’

মোদি বলেন, পেহেলগাও হামলার পর সন্ত্রাসবাদীদের জবাব দেওয়ার জন্য সরকার সশস্ত্র বাহিনীকে অবাধ স্বাধীনতা দিয়েছে।

সেইসঙ্গে নরেন্দ্র মোডিদ সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'ভারত সিদ্ধান্ত নিয়েছে রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন