আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল থাইল্যান্ড

আমার দেশ অনলাইন

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল থাইল্যান্ড

থাই জাহাজে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। থাই নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালিতে থাই পতাকাবাহী মায়ুরি নারিতে বুধবারের হামলার তথ্য নিয়ে আলোচনা করতে থাইল্যান্ডে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

জাহাজের অপারেটর জানিয়েছে, তিনজন ক্রু সদস্য জাহাজের ইঞ্জিন রুমে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার ভারতের গুজরাট অভিমুখে যাত্রা করা থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরবর্তীতে ওমানি নৌবাহিনীর দ্রুত উদ্ধার অভিযানে জাহাজের ২০ জন নাবিককে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এখনো তিনজন জাহাজে রয়ে গেছেন।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...