যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে ‘চূড়ান্ত ও পূর্ণাঙ্গ’ বিজয় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবিরতিসহ ইরানের ইউরেনিয়ামের মজুদ নিয়েও কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের ইউরেনিয়ামের বিষয়টি ‘নিখুঁতভাবে সমাধান করা হবে’।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই চুক্তির অধীনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়টি ‘নিখুঁতভাবে সমাধান করা হবে, নতুবা আমি এই সমঝোতায় আসতাম না’।
তবে এর আগে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি এ নিয়ে মাথা ঘামাই না।’ যুক্তি দিয়েছিলেন, স্যাটেলাইটের মাধ্যমে এর ওপর নজর রাখা সম্ভব।
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে এ বিষয়ে আরো আলোচনা অনুষ্ঠিত হবে। তাদের আলোচনার প্রাথমিক শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এই অঞ্চল থেকে সকল মার্কিন সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। এই শর্তগুলোকে ট্রাম্প আগে ‘কার্যকর’ বলে অভিহিত করেছিলেন।
এই যুদ্ধবিরতি কখন কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়, কারণ অঞ্চলজুড়ে হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আয়াতুল্লাহ খামেনির ‘চল্লিশা’ আজ, ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ