তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার শিক্ষক, মিছবাহুল উলুম কামিল মাদরাসার সাবেক সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল আল-আমিন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা পিজি হাসপাতালের সুপার স্পেশালাইজড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জরুরি ভিত্তিতে তাঁর লিভার ট্রান্সপ্লান্ট করানো প্রয়োজন। এ লক্ষ্যে আগামী ১১ নভেম্বর ভারত থেকে একটি মেডিকেল টিম পিজি হাসপাতালে আসবে। ওই সময় অগ্রাধিকার ভিত্তিতে আল-আমিনের লিভার ট্রান্সপ্লান্ট করানোর জন্য সংশ্লিষ্ট চিকিৎসকরা জোর তাগিদ দিয়েছেন। দ্রুত অস্ত্রোপচার করা না হলে তাঁর জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে জানানো হয়েছে।

দেশে লিভার ট্রান্সপ্লান্টসহ আনুষঙ্গিক চিকিৎসার জন্য প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে তাঁর চিকিৎসায় কয়েক লাখ টাকা ব্যয় করেছে পরিবার। এরপরও সবার পরামর্শক্রমে আল্লাহর ওপর ভরসা রেখে তাঁর লিভার ট্রান্সপ্লান্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাঁকে সাহায্য পাঠাতে—
হিসাবের নাম: আবদুল্লাহ আল মামুন, মো. হুমায়ুন কবির ও মো. রওশন জামান
হিসাব নম্বর: ২০৫০১৪৫০২০৬৪২০৫১৫
ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
শাখা: মৌচাক শাখা
বিকাশ/নগদ: 01988-332900
যোগাযোগ: 01781-209970
সংশ্লিষ্টরা আল-আমিনের দ্রুত সুস্থতার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ তাঁকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


