আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কঙ্গো থেকে শান্তিরক্ষী সেনা প্রত্যাহার করবে দক্ষিণ আফ্রিকা

আমার দেশ অনলাইন

কঙ্গো থেকে শান্তিরক্ষী সেনা প্রত্যাহার করবে দক্ষিণ আফ্রিকা
ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে অবস্থানরত দক্ষিণ আফিক্রার সেনাদের ফিরিয়ে নেয়া হবে।

বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট রামাফোসা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে এই সিদ্ধান্তের কথা অবহিত করেছেন। একই সঙ্গে সেনাপ্রত্যাহারের কারণ হিসেবে দেশটির সশস্ত্র বাহিনীর পুনর্বিন্যাস জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এসেছে, দক্ষিণ আফ্রিকা গত ২৭ বছর ধরে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে সেখানে দেশটির ৭০০ জনেরও বেশি সৈন্য মোতায়েন রয়েছে। গত বছরের ডিসেম্বরে কঙ্গোতে জাতিসংঘ মিশনের মেয়াদ বাড়ানোর সময় সেখানে প্রায় ১১ হাজার সেনা ও পুলিশ সদস্য কর্মরত ছিলেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মূল দায়িত্ব হলো কঙ্গোর বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা। দেশটিতে কয়েক দশক ধরে সংঘাত চলমান রয়েছে এবং সাম্প্রতিক সময়ে সহিংসতার মাত্রা আরও বেড়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে সেনা প্রত্যাহারের সময়সীমা ও প্রক্রিয়া চূড়ান্ত করবে এবং এই কার্যক্রম ২০২৬ সালের শেষের আগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

রামাফোসার কার্যালয় জানিয়েছে, সেনা প্রত্যাহারের পরও দক্ষিণ আফ্রিকা কঙ্গো সরকারের সঙ্গে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে এবং দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন করে যাবে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন