জ্বালানি তেলের দাম আবার ১০১ ডলার ছাড়াল

জ্বালানি তেলের দাম আবার ১০১ ডলার ছাড়াল
টেক্সাসের হিউস্টনে অবস্থিত লায়ন্ডেলবাসেল হিউস্টন তেল শোধনাগার। ছবি: এএফপি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে বাড়তে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে তেলের দাম বাড়ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে উঠেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হয়েছে।

উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলা বাড়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। এর প্রভাবেই মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন